এক ক্লিকেই দেখুন গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল

০৪ আগস্ট ২০২২, ০৪:০৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকাল ৪টার পর ফল প্রকাশিত হয়। 

এদিন বিকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুরা গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে ফলাফল দেখতে পারছেন। 

গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬