রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

০১ আগস্ট ২০২২, ০৬:০৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টায় প্রকাশিত হবে। সোমবার (১ আগস্ট) দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে আশা করছি। এবার এই ইউনিটের পাসের হার ৩৭ দশমিক ৫ শতাংশ। অন্য বছরের তুলনায় আমরা এবার একটু সময় নিয়ে দেখছি। ফলাফল পুনঃপরীক্ষা করা হচ্ছে, যাতে করে ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬