ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৮.৫৮%

০৫ জুলাই ২০২২, ১০:৪৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে ৬ হাজার ১১১ জন ভর্তিচ্ছু পাস করেছেন।  পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ঘ’ ইউনিটের ফল ঘোষণা করেন। ফল দেখতে এখানে ক্লিক করুন।

এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU>Space> GHA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

এর আগে, গত ১১ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ১৩৩৬টি। এর বিপরীতে ৭৮ হাজার ২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close