ঢাবি ‘ক’ ইউনিটের উত্তরপত্র পুনঃনিরীক্ষা শুরু ৬ জুলাই

০৪ জুলাই ২০২২, ০১:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী বুধবার (৬ জুলাই) থেকে ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে ফার্মেসী অনুষদের ডিন অফিসে তারা ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত।

আজ সোমবার দুপুরে এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ।

দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল ঘোষণা করেন।

শ্রমিক থেকে কারখানার মালিক গাজীপুরের অহিদুল
  • ১৭ জুন ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ডিভিশনাল ম্যানেজার, আবেদ…
  • ১৭ জুন ২০২৬
৮ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের 
  • ১৭ জুন ২০২৬
মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও কারাগারে পাঠানো হব…
  • ১৭ জুন ২০২৬
শিক্ষার্থীর মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হলো সেই শিক্ষাপ্রতিষ্…
  • ১৭ জুন ২০২৬
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে হারল বাংল…
  • ১৭ জুন ২০২৬
×