ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল মঙ্গলবার

০৩ জুলাই ২০২২, ০৬:১৬ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল আগামী মঙ্গলবার (৫ জুলাই) প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব কাগজপত্র ইতোমধ্যে উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশের জন্য সামজিক বিজ্ঞান অনুষদ থেকে ফলাফলের একটি খসড়া উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে। এই কাগজপত্র প্রশাসন-৪ শাখা থেকে কিছুক্ষণের মধ্যে অনলাইন ভর্তি কমিটির কাছে পাঠানো হবে। এরপর অনলাইন ভর্তি কমিটি ফল আপলোডের কাজ শুরু করবেন।

ওই সূত্র আরও জানায়, আগামীকাল সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। একই দিনে দুই ইউনিটের ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। কেননা একদিনে দুই ইউনিটের ফল প্রকাশ হলে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এজন্য আগামী মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: বুয়েটে পড়ুক চায় না পরিবার, ভিন্ন কথা বলছেন ফাইয়াজ

প্রসঙ্গত, গত ১১ জুন ঢাবিসহ দেশের ৮টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৭৮ হাজার ২৯ জন। সেই হিসেবে আসনপ্রতি লড়েছেন ৫৮ জন।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence