ঢাবির ‘খ’ ইউনিটে উত্তীর্ণদের গুরুত্বপূর্ণ ৩ নির্দেশনা

২৭ জুন ২০২২, ০২:০২ PM
ঢাবির ‘খ’ ইউনিটে উত্তীর্ণদের গুরুত্বপূর্ণ ৩ নির্দেশনা

ঢাবির ‘খ’ ইউনিটে উত্তীর্ণদের গুরুত্বপূর্ণ ৩ নির্দেশনা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ফল ঘোষণা করেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলে দেখা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পাসের হার ৯.৮৭%। ‘খ’ ইউনিটে আবেদন করেছেন ৫৮ হাজার ৫৭৩ জন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা  ১ হাজার ৭৮৮টি। মোট পাস করা ভর্তিচ্ছুর সংখ্যা ৫ হাজার ৬২২ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ

(ক) পাসকৃত শিক্ষার্থীদের আগামী ৪ জুলাই বিকেল ৩টা থেকে ২১ জুলাই বিকেল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৭ জুলাই থেকে ২৪ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে খ-ইউনিট এর নোটিশে পাওয়া যাবে। এর আগে গত ৪ জুন এই ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটের প্রকাশিত ফলে প্রথম হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের নাহনুল কবির নুয়েল। ১০০ নম্বরের মধ্য ৯৬.৫ পেয়ে প্রথম হন তিনি। দ্বিতীয় হয়েছেন দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের তাবিয়া তাসনিম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী সাবরিন আক্তার কেয়া।

লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি প…
  • ০৮ মার্চ ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নিশাত, সাধ…
  • ০৮ মার্চ ২০২৬
ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতা…
  • ০৮ মার্চ ২০২৬
চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ০৮ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ মার্চ ২০২৬
৭ মার্চের ভাষণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠনগুলো
  • ০৮ মার্চ ২০২৬