ঢাবির ‘খ’ ইউনিটে ৯০ শতাংশই ফেল

২৭ জুন ২০২২, ০১:৪২ PM
কলা ভবন

কলা ভবন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ (২০২১-২২) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এই ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার শতাংশ ৯.৮৭ শতাংশ। এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯০.১৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই ফল প্রকাশ করেন।

এর আগে, গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে লড়েছেন ৫৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে লিখিত ও এমসিকিউ সমন্বিত পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। 

বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের অধীন কলা, সামাজিক বিজ্ঞান, আইন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং জীববিজ্ঞান অনুষদ। সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা  ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনিস্টিটিউটের অধীনে ৪৪টি বিভাগ রয়েছে।

যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।

এ ছাড়া আবেদনকারীরা যেকোনো রবি, এয়ারটেল, বাংলালিক অথবা টেলিভিশন অপারেটর থেকে টাইপ করে DU Kha <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে (send) করে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। ছাত্রছাত্রীরা ৪ থেকে ২১ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৭ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে দিন অফিসে জমা দিতে হবে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬