ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম রাজেন্দ্র কলেজের নাহনুল

২৭ জুন ২০২২, ০১:২৯ PM
নাহনুল কবির নুয়েল

নাহনুল কবির নুয়েল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ‘খ’ ইউনিটের পরীক্ষায় প্রথম হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের নাহনুল কবির নুয়েল। ১০০ নম্বরের মধ্য ৯৬.৫ পেয়ে প্রথম হন তিনি। 

ভর্তি পরীক্ষায় এমসিকিউতে বাংলা বিষয়ে পেয়েছেন ১১.৫০, ইংরেজীতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ২৪ নম্বর পেয়েছেন। তিন বিষয়ে এমসিকিউতে ৫২ নম্বরের মধ্য ৫০.৫০ পেয়েছেন। এছাড়া বাংলা বিষয়ে লিখিত পরীক্ষায় ১১.৫০, ইংরেজীতে ১৪.৫০ পেয়েছেন। 

লিখিত এবং এমসিকিউ মিলে বাংলাতে পেয়েছেন ২৩ নম্বর, ইংরেজী ২৯.৫, সাধারণ জ্ঞানে পেয়েছেন ২৪ নম্বর। তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মোট ৭৬.৫ পেয়েছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বর সহ সর্বমোট ৯৬.৫ পেয়ে এবার খ ইউনিটে প্রথম হয়েছন নুয়েল। 

আরও পড়ুন: ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ

আজ সোমবার ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে 'খ' ইউনিটের ফল ঘোষণা করেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলে দেখা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পাসের হার ৯.৮৭%। ‘খ’ ইউনিটে আবেদন করেছেন ৫৮ হাজার ৫৭৩ জন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা  ১ হাজার ৭শ ৮৮টি। মোট পাস করা ভর্তিচ্ছুর সংখ্যা ৫ হাজার ৬২২ জন।

বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬