ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ

২৭ জুন ২০২২, ১২:৪৪ PM
ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে 'খ' ইউনিটের ফল ঘোষণা করেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলে দেখা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পাসের হার ৯.৮৭%। ‘খ’ ইউনিটে আবেদন করেছেন ৫৮ হাজার ৫৭৩ জন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা  ১ হাজার ৭৮৮টি। মোট পাস করা ভর্তিচ্ছুর সংখ্যা ৫ হাজার ৬২২ জন।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও কলা অনুষদের ডিন অফিসে প্রদর্শিত করা হবে। 

তাছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে তার ফল জানতে পারবেন।

এর আগে, গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে লড়েছেন ৫৮ হাজার ৫৮৭ জন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬