ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

১৬ মে ২০২২, ০৭:৪৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল আজ সোমবার (১৬ মে) প্রকাশ করা হয়েছে। রাত ৮টা থেকে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ১ লাখ ৭১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬০৭ জন। গড় পাসের হার ৮৭ দশমিক ৯ শতাংশ।

এ ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোনো আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬
বজ্রপাতে তিন যুবকের মৃত্যু 
  • ১৮ জুন ২০২৬
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশি, দেখুন তালিকা
  • ১৮ জুন ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে…
  • ১৮ জুন ২০২৬