মেরিট স্কোর ও পজিশনসহ মেডিকেল ভর্তির ফল প্রকাশ

০৬ এপ্রিল ২০২২, ১১:৪৪ AM
ফল দেখছেন ভর্তিচ্ছুরা

ফল দেখছেন ভর্তিচ্ছুরা © সংগৃহীত

২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। মঙ্গলবার (৫ এপ্রিল) এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে এই দিন এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হলেও শুধুমাত্র পিডিএফ ফাইলের মাধ্যমে ফল দেখতে পাচ্ছিল মেডিকেল ভর্তিচ্ছুরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানান প্রতিক্রিয়া ছিল।

তবে বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার পর থেকে মেরিট স্কোর ও পজিশনসহ মেডিকেল ভর্তির ফল দেখা যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) ভর্তিচ্ছুরা শুধুমাত্র নিজ নিজ রোল নম্বর প্রদানের মধ্য দিয়ে এই ফল দেখতে পাচ্ছেন।

এবার মেডিকেল ভর্তির ফলে জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন। তিনি ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৯২.৫ নম্বর পেয়েছেন।

আরও পড়ুন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে

গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে গেছে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

প্রসঙ্গত, গত বছর সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মোট ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিল ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬