একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে দেখবেন

২৯ জানুয়ারি ২০২২, ০৫:৩৭ PM
একাদশ ভর্তির ফল

একাদশ ভর্তির ফল © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সন্ধ্যা ৬টা থেকে ফলাফল জানা যাবে।

ভর্তি বিষয়ক ওয়েবসাইট (http://xiclassadmission.gov.bd/) ছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রবিবার (৩০ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরুর তারিখ ২ মার্চ পর্যন্ত।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence