বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ

৩০ ডিসেম্বর ২০২১, ১১:১১ AM
এসএসসি ও সমামন পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমামন পরীক্ষার ফল প্রকাশ © ফাইল ছবি

এসএসসি ও সমামন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা ৫০ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯০.১৯ শতাংশ। জিপিজিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলাফলে ছেলের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন ও মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করে।

বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১.২৫ শতাংশ ও ছেলেদের পাসের হার ৪৯.১৭ শতাংশ।

বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২.৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২.১৫ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮.৭২ শতাংশ।

পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এ জন্য বিকল্প রয়েছে।

মোবাইল ফোনে ফলাফল জানবেন যেভাবে:
মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬