বুয়েট ভর্তি পরীক্ষায় পাস করেছে ১৯ আবরার

২৬ নভেম্বর ২০২১, ১১:২৪ AM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১৯ আবরার। এদের মধ্যে ৩ জনের নামের সাথে ফাহাদ শব্দটিও যুক্ত আছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে বুয়েট। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাহুল আলম সিয়াম। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। দ্বিতীয় হয়েছেন অনিক সাহা। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী। আর তৃতীয় হয়েছেন এম. সামিন সালেক।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। এই ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা।

পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬