ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল যেভাবে দেখবেন

২৪ নভেম্বর ২০২১, ১২:৫১ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৯.৮৭ শতাংশ। সে হিসেবে পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন।

আজ বুধবার দুপুর ১২টার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এদিকে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও কলা অনুষদের ডিন অফিসে প্রদর্শিত করা হবে। 

তাছাড়াও ফল মুঠোফোনে দেখতে মেসেজ অপশনে গিয়ে  DU GHA <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে। 

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।

পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬