ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে সবার সেরা যারা

১৭ নভেম্বর ২০২১, ০২:২২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। 

এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন ফাতিমা তাসনিম রাইসা, তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের  উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন, তার মোট প্রাপ্ত নম্বর ১০৯। বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া আক্তার নামে এক পরীক্ষার্থী। তিনি ১১৬ নম্বর পেয়েছেন এবং  বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। একইসাথে মোট ১১০ নম্বর পেয়ে মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন হামিদা ইসলাম, তিনি রাজধানীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (মহিলা শাখা) শিক্ষার্থী ছিলেন। এছাড়াও নিশাত তাসনিম গার্হস্থ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন, তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

 

উল্লেখ্য, পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন (বিজ্ঞান ২ হাজার ৩০ জন, মানবিক ১ হাজার ৫৯৪ জন, ব্যবসায় ৮২১ এবং গার্হস্থ্য অর্থনীতি ৫০ জন)। পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ। এই ইউনিটে আসনসংখ্যা ২ হাজার ৬৫৫টি।

রাজধানী থেকে সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিতি ৬১.…
  • ১৫ এপ্রিল ২০২৬
নেইমারকে বিশ্বকাপে দলে রাখা নিয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজ…
  • ১৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬