সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬৭.৯০%

১৭ নভেম্বর ২০২১, ১২:৩০ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

পরীক্ষায় অংশ নেওয়া ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। সে হিসাবে পাসের হার ৬৭ দশমিক ৯০। এই ইউনিটে আসনসংখ্যা ১১ হাজার ৯০৫টি।

এবার ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মো. নাজমুল আলম নামে এক পরীক্ষার্থী। তিনি রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার আলিমের ছাত্র ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলসহ দুই সংগঠনের নেতাদের বৈঠক
  • ২৬ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা…
  • ২৬ এপ্রিল ২০২৬
ওয়াশিংটনে নৈশভোজে গুলি, কেমন আছেন ট্রাম্প?
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাকায় সেমিনারে ‘ভিশন ফর আ বেটার বাংলাদেশ’ শীর্ষক নীতিপত্র উ…
  • ২৬ এপ্রিল ২০২৬
ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী হত্যার ঘটনায় ডেইলি ক্যাম্প…
  • ২৬ এপ্রিল ২০২৬
২৫০০ টাকায় স্মার্টফোন দিতে চায় সরকার
  • ২৬ এপ্রিল ২০২৬