ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল আজ

১৬ নভেম্বর ২০২১, ০৭:০৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার (১৭ নভেম্বর) প্রকাশ করা হবে। গত শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিক ভাবে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল ঘোষণা করবেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে স্নাতক (সম্মান) এর নির্ধারিত বিষয়গুলো হল- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেণরশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা।

কলেজের নাম ও আসনসংখ্যা

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ৮০০টি, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ৭৫০টি, ন্যাশানাল কলেজ এব হোম ইকোনমিক্সে ৫৫০টি, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১০০টি, আকিজ কলেজ এব হোম ইকোনমিক্সে ২৭৫টি আসন রয়েছে।

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক!
  • ২৩ জুন ২০২৬
সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • ২৩ জুন ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড…
  • ২৩ জুন ২০২৬
জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬