জাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

১৫ নভেম্বর ২০২১, ০৩:১৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭ শত ৯১ জন শিক্ষার্থী, যা ৬২.০৭ শতাংশ। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২ শত ২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ। এই ইউনিটে ৭৭.৩৬ নম্বর পেয়ে ছেলে এবং ৭৫.০২ নম্বর পেয়ে মেয়ে প্রথম হয়েছে।”

এই ইউনিটে মোট আসন রয়েছে ৩২৬টি। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধা তালিকায় রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে juniv-admission.org

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক!
  • ২৩ জুন ২০২৬
সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • ২৩ জুন ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড…
  • ২৩ জুন ২০২৬
জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬