ভবন থেকে লাফিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১৪ নভেম্বর ২০২১, ০১:০৪ PM
ওয়াসিফ রায়হান (১৭)

ওয়াসিফ রায়হান (১৭) © সংগৃহীত

আজ সারাদেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। দিনের শুরুতে রংপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রবিবার (১৪ নভেম্বর) সকালে নগরীর কেরানিপাড়ায় কেরামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে ও রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী জানান, ওয়াসিফ রায়হানের রবিবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানা যায়নি।

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কি ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬