ঢাবির ‘চ’ ইউনিটে ফেল করেছে ৯৭.৪৪ শতাংশ

১৪ নভেম্বর ২০২১, ১২:৪৯ PM
ঢাবিতে ফল প্রকাশ

ঢাবিতে ফল প্রকাশ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ৯৭.৪৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

রবিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৫ হাজার ৪৯৫ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ১০ হাজার ৬৫ জন। পাস করেছেন মাত্র ২৫৮ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৯৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক!
  • ২৩ জুন ২০২৬
সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • ২৩ জুন ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড…
  • ২৩ জুন ২০২৬
জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬