ঢাবির ‘চ’ ইউনিটে তৃতীয় নাহিদ হাসান

১৪ নভেম্বর ২০২১, ১২:৫১ PM
ঢাবির ‘চ’ ইউনিটে তৃতীয় নাহিদ হাসান

ঢাবির ‘চ’ ইউনিটে তৃতীয় নাহিদ হাসান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট পাস করেছে ২৫৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে তৃতীয় হয়েছেন নাহিদ হাসান নিপু। যার প্রাপ্ত নাম্বর ১০০.৭৫।

রবিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।

তৃতীয় স্থান পাওয়া নাহিদ হাসান নিপু জয়পুরহাট গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থী। মূল পরীক্ষায় তার স্কোর ৮০.৭৫। মোট স্কোর ১০০.৭৫।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টায় ফল ঘোষণা করা হবে।

এর আগে গত ২৬ অক্টোবর চারুকলা অনুষদের ফিগার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় ১ হাজার ৫৪০ জন অংশগ্রহণ করেন।

চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
  • ১৯ এপ্রিল ২০২৬