ঢাবির ‘চ’ ইউনিটে দ্বিতীয় মালিহা

১৪ নভেম্বর ২০২১, ১২:৪১ PM
ঢাবির ‘চ’ ইউনিটে দ্বিতীয় মালিহা

ঢাবির ‘চ’ ইউনিটে দ্বিতীয় মালিহা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট পাস করেছে ২৫৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে দ্বিতীয় হয়েছেন মরিয়ম মালিহা। যার প্রাপ্ত নাম্বর ১০৪.০৩ এবং রোল নাম্বর ৫৭০০২৮৫।

রবিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।

মরিয়ম মালিহা গভর্নমেন্ট নাজিমুদ্দিন কলেজের শিক্ষার্থী। মূল পরীক্ষায় তার স্কোর ৮৪.২৫। মোট স্কোর ১০৪.০৩।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টায় ফল ঘোষণা করা হবে।

এর আগে গত ২৬ অক্টোবর চারুকলা অনুষদের ফিগার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় ১ হাজার ৫৪০ জন অংশগ্রহণ করেন।

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক!
  • ২৩ জুন ২০২৬
সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • ২৩ জুন ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড…
  • ২৩ জুন ২০২৬
জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬