কাল ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৩ নভেম্বর ২০২১, ১১:৪৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৪ নভেম্বর) প্রকাশ করা হবে। কাল দুপুর ১২টায়  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফল প্রকাশ করবেন বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল ১৪ নভেম্বর ২০২১ রোববার দুপুর ১২টায় প্রকাশ করা হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উক্ত ফল প্রকাশের খবর সংগ্রহ করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক!
  • ২৩ জুন ২০২৬
সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • ২৩ জুন ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড…
  • ২৩ জুন ২০২৬
জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬