সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল সন্ধ্যায়

১১ নভেম্বর ২০২১, ০৪:০৩ PM
সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল সন্ধ্যায়

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল সন্ধ্যায় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভর্তি কমিটি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এই ইউনিটের ফল প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ফল প্রকাশে দ্রুততার চেয়ে আমরা নির্ভুলতায় গুরুত্ব দিয়েছি। আগের প্রতি বছরের তুলনায় এবারে খুব দ্রুতই ফল প্রকাশিত হচ্ছে। আজকে ব্যবসা ইউনিটেরও ফল প্রকাশিত হয়েছে। পাসের হারও তুলনামূলকভাবে ভালোই দেখা যাচ্ছে।

এর আগে, ৬ নভেম্বর অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু।

ঢাবি অধিভুক্ত এই সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি। কলেজভিত্তিক আসন সংখ্যা- ঢাকা কলেজে ১০৯০টি, ইডেন মহিলা কলেজে সংখ্যা ১২২৫টি, সরকারি তিতুমীর কলেজে ১৫১০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০টি, কবি নজরুল সরকারি কলেজে ৬৩০টি, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০টি, সরকারি বাঙলা কলেজে ৭১৫টি।

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬