সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ

১১ নভেম্বর ২০২১, ০৩:১১ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিবুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বাণিজ্য ইউনিটের ফল ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল দশটায় রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এবছর আবেদন পড়েছে ২৩৭০০টি। বিপরীতে সাতটি কলেজে বানিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০ টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ১০৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০ টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।

তবে ভর্তি পরীক্ষার দিন সকাল থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট কারণে ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের৷

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬