জাবির ‘ডি’ ইউনিটে ফেল করেছে ৫৮ শতাংশ

১১ নভেম্বর ২০২১, ০২:৫০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে আজ। এবারের পরীক্ষা অংশগ্রহণ করেছে ৪৫ হাজার ৫৯৪ শিক্ষার্থী। তার মধ্যে ফেল করেছে ২৬ হাজার ৪২২ জন শিক্ষার্থী। সে হিসেবে ৫৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।

বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

জাবির ‘ডি’ ইউনিটে পাস করেছে ১৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী। সে হিসেবে ৪২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। তবে এই ইউনিটে ৬৬ শতাংশ ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬