কাল শেষ হচ্ছে ঢাবির ‘খ’ ইউনিটের ফল পুন:নিরীক্ষার আবেদন

০৮ নভেম্বর ২০২১, ০৭:৪২ PM
ঢাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র

ঢাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র © ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার (৯ নভেম্বর) শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল পুন:নিরীক্ষার আবেদন।

১ হাজার টাকা ফি প্রদান করে কলা অনুষদের ডিন অফিস থেকে আবেদন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এর আগে গত ৩ নভেম্বর থেকে ফল পুন:নিরীক্ষার জন্য আবেদন শুরু হয়।

এবছর ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ। আর পাশ করেছেন ৭ হাজার ১২ জন। গত ২ নভেম্বব উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬