গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু কাল

০৬ নভেম্বর ২০২১, ০২:৪৬ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল পুনর্নিরীক্ষার আবেদন আগামীকাল রোববার (৭ নভেম্বর) থেকে শুরু হবে। শিক্ষার্থীরা দুই হাজার টাকা ফি পরিশোধের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।

শনিবার (৬ নভেম্বর) গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময়সীমা ৭ নভেম্বর দুপুর ১২ টা হতে ১১ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা। পুন:নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। 

এর আগে গতকাল শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফল পুনর্নিরীক্ষার আবেদন ফি ২ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দুই/তিনদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্তভাবে জানানো হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট থেকেই শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর।

নিয়ন্ত্রণহীন রিকশা-ইজিবাইক, জনদুর্ভোগে অতিষ্ঠ যশোরবাসী
  • ২৬ এপ্রিল ২০২৬
অ্যাকশনএইড বাংলাদেশে চাকরি, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ২৬ এপ্রিল ২০২৬
ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো অ্যালেনকে নিয়ে জানা যাচ্ছে …
  • ২৬ এপ্রিল ২০২৬
একদিনে ১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন
  • ২৬ এপ্রিল ২০২৬
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী ‘পুলিশ হেফাজতে’
  • ২৬ এপ্রিল ২০২৬