ঢাবি ভর্তি: ‘ক’ ইউনিটের ফল হতে পারে মঙ্গলবার

৩০ অক্টোবর ২০২১, ০৫:৩১ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো

আগামী সোমবার (১ নভেম্বর) অথবা মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সে লক্ষ্যেই ফল প্রকাশের কাজ শেষ করা হচ্ছে।

'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ এবং লিখিত অংশের খাতা দেখার কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে নম্বর পুনর্নিরীক্ষার কাজ চলছে। এটি শেষ হলেই ফল ঢাবি উপাচার্যের কাছে হস্তান্তর করা হবে। এরপর সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শনিবার (৩০ অক্টোবর) বিকেলে 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও বিশ্বিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক ইউনিটের ফল প্রকাশের কাজ প্রায় শেষ। আশা করছি আগামী সোমবার অথবা মঙ্গলবার ফল প্রকাশ করতে পারবো।

তিনি আরও বলেন, আমাদের এমসিকিউ এবং লিখিত অংশের খাতা দেখা অনেক আগেই শেষ হয়েছে। শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে সেটি পুনরায় দেখা হচ্ছে। কোথায় যোগ করতে ভুল হয়েছে কিনা সেটি দেখা হচ্ছে। আশা করছি আজ অথবা কালকের মধ্যে এটি দেখা শেষ হয়ে যাবে। এরপর ফল প্রকাশ করাব হবে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৮১৫টি আসনের বিপরীতে 'ক' ইউনিটে মোট ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন।

বিরোধীদল কাউকে বিশ্বাস করছে না, আশা করি আমার ওপরে ভরসা রাখবে
  • ২৬ এপ্রিল ২০২৬
দুদিনেও শাহবাগ থানায় মামলা না নেওয়ার অভিযোগ
  • ২৬ এপ্রিল ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড উন্নয়নের সংশোধীত নীতিমালার বিষয়ে ন…
  • ২৬ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন ৭ মে পর্যন্ত
  • ২৬ এপ্রিল ২০২৬
পেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সংসদে নিরাপত্তা চাইল…
  • ২৬ এপ্রিল ২০২৬
ভারতের কাছে হেরেও ১৪ বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের
  • ২৬ এপ্রিল ২০২৬