চবির ‘বি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬.৫

২৯ অক্টোবর ২০২১, ১১:৩৫ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বি ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে বি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬.৫।

জানা গেছে, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮ হাজার ৫৩৭ জন। শতকরায় যা মোট পরীক্ষার্থীর ২৮ দশমিক ৯১ শতাংশ। আর ফেল করেছেন ২০ হাজার ৯৮৮ জন। শতকরায় যা ৭১ দশমিক ০৯ শতাংশ।

এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর তিন শিফটে চবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন ৪২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পরীক্ষার হলে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৫২৫ জন।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬