জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ

২৮ অক্টোবর ২০২১, ০৫:৩৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় কোন আপত্তি/অভিযোগ গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬