বুয়েটে ভর্তির প্রাথমিক বাছাইয়ের ফল ২৮ অক্টোবর

২০ অক্টোবর ২০২১, ০৬:২২ PM
বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষা

বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষা © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বুয়েট ক্যাস্পাসে শুরু হয়। চার শিফটের এই প্রাক-নির্বাচনী পরীক্ষা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। আগামী ২৮ অক্টোবর এই প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্ততে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। 

ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, করোনার কারণে এই প্রাক-নির্বাচনী পরীক্ষা দুদিনে চার শিফটে নেওয়া হবে। প্রথম দিন আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারীর কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রতি শিফট থেকে নির্বাচিত প্রার্থীদের আগামী ৬ নভেম্বর ২০২১ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১২ হাজার ৩১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৬৯০ জন। 

ট্যাগ: বুয়েট
ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্…
  • ২৩ জুন ২০২৬
রাতেই তীব্র বজ্রপাত বলয় ‘মিশা সওদাগর’ আসিতেছে
  • ২৩ জুন ২০২৬
ফেসবুকে উত্ত্যক্ত, তরুণীর আত্মহত্যা, অভিযোগ ফুফাতো ভাইয়ের ব…
  • ২৩ জুন ২০২৬
প্রেমের সম্পর্ক ফাঁস করায় ১১ বছরের আদিবকে খুন করে ১৪ বছরের …
  • ২৩ জুন ২০২৬
হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
  • ২৩ জুন ২০২৬
বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬