গুচ্ছ ‘ক’ ইউনিটের পরীক্ষায় ২৪ জনের ওএমআর শিট বাতিল

২০ অক্টোবর ২০২১, ০৫:৪৬ PM
গুচ্ছের ফল প্রকাশ

গুচ্ছের ফল প্রকাশ © প্রতীকি ছবি

প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ বিকেলে। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এই পরীক্ষায় মাত্র ২৪ জন শিক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,  খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে, মাত্র ২৪ জনের। এক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কর্তৃপক্ষ। কেবলমাত্র যাদের সমস্যা কোনোভাবেই সমাধান করা যায়নি তাদের ওএমআরই বাতিল বলে গণ্য হয়েছে।

তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক ৯৫। তবে অধিকাংশ শিক্ষার্থীর মার্ক ৫০ এর নিচে। যেহেতু গড় নাম্বার দেখে ভর্তির সুযোগ কম সেহেতু ভর্তির ক্ষেত্রে ইন্ডিভিজ্যুয়াল সাবজেক্টের মার্ক কাউন্ট করবে বিশ্ববিদ্যালয়গুলো।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬