‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই নম্বর পেয়েছেন ৪০ শিক্ষার্থী

১৮ অক্টোবর ২০২১, ১১:০৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪০ পরীক্ষার্থী একই নম্বর পেয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি চ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে বিএফএ সম্মান ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের ফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফল অনুযায়ী পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ এক হাজার ৫০০ জনের (৪০ জনের প্রাপ্ত নম্বর সমান হওয়ায় ১৫৪০ জন)  পরীক্ষা আগামী ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল পরীক্ষার প্রবেশপত্র এবং সাধারণ জ্ঞান পরীক্ষার ফলের প্রিন্টেড কপি সাথে আনতে হবে।

ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২
  • ২৩ জুন ২০২৬
ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্…
  • ২৩ জুন ২০২৬
রাতেই তীব্র বজ্রপাত বলয় ‘মিশা সওদাগর’ আসিতেছে
  • ২৩ জুন ২০২৬
ফেসবুকে উত্ত্যক্ত, তরুণীর আত্মহত্যা, অভিযোগ ফুফাতো ভাইয়ের ব…
  • ২৩ জুন ২০২৬
প্রেমের সম্পর্ক ফাঁস করায় ১১ বছরের আদিবকে খুন করে ১৪ বছরের …
  • ২৩ জুন ২০২৬
হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
  • ২৩ জুন ২০২৬