গুচ্ছ ভর্তি: চলতি সপ্তাহে হতে পারে ‘ক’ ইউনিটের ফল

১৮ অক্টোবর ২০২১, ০৯:২১ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলো থেকে ওএমআর শিট আসতে শুরু করেছে। আজ থেকেই শিট গুলো দেখা শুরু হবে।

গুচ্ছ ফল তৈরির সাথে সম্পর্কিত একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রের ওএমআর শিট কেন্দ্রে চলে এসেছে। আজ থেকেই ‘স্ক্রিনিং’ শুরু হবে। ওএমআর শিটে কোনো ভুল আছে কিনা সেটি শুরুতে দেখা হবে। এই প্রক্রিয়া শেষ হলে ফল তৈরির কাজ শুরু হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সোমবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা যত দ্রুত সম্ভব ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করবো। আজ থেকে ওএমআর শিট দেখা শুরু হবে।

চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করতে পারবো। ওএমআর শিট স্ক্রিনিং করতে কিছুটা সময় লাগবে। তেবে আশা করছি এই সপ্তাহে ফল হয়ে যাবে।

এর আগে গতকাল সারাদেশের ২৬টি কেন্দ্রে একযোগে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে সর্বমোট ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্তের ২৬টি বিশ্ববিদ্যালয়ে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পন।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬