রাবি ভর্তিযুদ্ধ: ‘বি’ ইউনিটের প্রথম গ্রুপে সবার সেরা মাহফুজ

১২ অক্টোবর ২০২১, ০৮:২৫ AM
রাবি ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের গ্রুপ-১ এ সর্বোচ্চ ৮৭.১৫ নম্বর পেয়ে ১ম হয়েছেন পাবনার মো. মাহফুজ আনাম। সোমবার (১১ অক্টোবর) মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

তথ্য মতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মাহফুজের ভর্তি রোল ছিল ১৫০২২। যেখানে বাণিজ্য বিভাগের গ্রুপ-১ থেকে সর্বোচ্চ ৮৭.১৫ নম্বর পেয়ে বি ইউনিটের এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, পাবনা জেলার চাটমোহর উপজেলার ধুলাউড়া গ্রামে অবস্থানরত পিতা মো. মানিক হোসেন ও মাতা হাজেরা খাতুনের কৃতি সন্তান মাহফুজ।

২০১৮ সালে মথুরাপুর, চাটমোহরের সেন্ট রিটাস উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.৮৩ পেয়ে পাশ করেন তিনি। পরে ২০২০ সালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ নিয়ে উচ্চ মাধ্যমিকের পাশ করেন মাহফুজ।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তিনটি গ্রুপে অংশ নেয় ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যেখানে মোট উপস্থিতর হার ছিল প্রায় ৭৯ শতাংশ।

অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬