রাবি ভর্তি: এ ইউনিটের ফল রাত ১০টার পর

১০ অক্টোবর ২০২১, ০৮:৩৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের জন্য নির্ধারিত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার রাত ১০টার পর প্রকাশ করা হবে। রাবির ওয়েবসাইটে ফল আপলোডের কাজ চলমান রয়েছে।

রোববার (১০ অক্টোবর) রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক।

তিনি বলেন, এ ইউনিটের ফল ওয়েবসাইটে আপলোডের কাজ চলছে। আশা করছি রাত ১০টার পর থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল দেখতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) তিন শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যে এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন আবেদন করেছেন।

অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬