সাত কলেজের অনার্স শেষবর্ষের ফল প্রকাশ শুরু

২৭ মে ২০২১, ০৭:৪২ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার বিভাগভিত্তিক ফল প্রকাশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রথম ধাপে পরিসংখ্যান বিভাগের ফল প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি সব বিভাগের ফল প্রকাশিত হবে।

সাত কলেজের নির্ধারিত http://7college.du.ac.bd/result/index.php - এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

উল্লেখ্য, অনার্স চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা গত ২৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হয়েছিল ৭ মার্চ। এরপর কয়েকটি বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬