জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ

২৩ মে ২০২১, ০৯:০৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সন্ধ্যা ৭টার পর থেকে শিক্ষার্থীরা ক্ষুদেবার্তার মাধ্যমে মুঠোফোনে ফল দেখতে পারছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের তৃতীয় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোন আপত্তি/অভিযোগ গ্রহণ হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টা থেকে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়ে ফলাফল জানা যাচ্ছে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NU < space > H3 < space > Exam Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকেও ফলাফল জানা যাবে।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬