মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৩৯.৮৬

০৪ এপ্রিল ২০২১, ০৬:৩২ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হয়েছেন। এতে মােট ৪৮,৯৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। যা মােট পরীক্ষার্থীর ৩৯.৮৬%।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ ফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (২ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ফলাফলে চলমান শিক্ষাবর্ষ থেকে ৩,৯৩৭ জন, পূর্ব শিক্ষাবর্ষ থেকে ৪১৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। মােট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৪৮,৯৭৫ জন। যা মােট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ। নির্বাচিতদের মধ্যে মহিলা: পুরুষ অনুপাত ৫৪:৪৬ (মহিলা ২৩৪১, পুরুষ ২০০৯) জন ভর্তিচ্ছু। এই ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮।

মিশোরী মুনমুনের ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তার মােট প্রাপ্ত নম্বর ২৮৭.২৫। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭.২৫ পেয়েছেন মুনমুন।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অনুপস্থিত ছিলেন ৬,০৮২ জন শিক্ষার্থী। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০। এ ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪,৩৫০ জন শিক্ষার্থী।

জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬