কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

০৬ মার্চ ২০২১, ০৩:০৭ PM

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে ২৬৮ জনকে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল শনিবার (৬ মার্চ) প্রকাশিত হয়েছে। গ্রেড ১১ থেকে ১৭ পর্যন্ত ১৩ ক্যাটাগরির এসব পদে মোট ৩ হাজার ২৪৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার (৭ মার্চ)। আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার বিস্তারিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গতকাল শুক্রবার (৫ মার্চ) সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরই শনিবার পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

পদের নাম
ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম), লাইব্রেরিয়ান, হিসাবরক্ষক, ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট, এলডিএ কাম স্টোরকিপার, সহকারী কাম স্টোরকিপার, অফিস সহকারী কাম স্টোরকিপার, এলডিএ কাম টাইপিস্ট, সহকারী কাম টাইপিস্ট, কেয়ার টেকার, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) জেনারেল ইলেকট্রনিকস, ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) ফার্ম মেশিনারি, ক্রাফট ইনস্ট্রাক্টর (ল্যাব)।

২৬৮টি পদের জন্য শুক্রবার সকালে ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম, পদ—৫৫), হিসাবরক্ষক (পদ—৯), ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট (পদ—৯), এলডিএ কাম টাইপিস্ট (পদ—১), সহকারী কাম টাইপিস্ট (পদ—৫), ক্রাফট ইনস্ট্রাক্টর-ল্যাব (পদ—৮) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে লাইব্রেরিয়ান (পদ—২৩), লাইব্রেরিয়ান (পদ—১৫), এলডিএ কাম স্টোরকিপার (পদ—২৫), সহকারী কাম স্টোরকিপার (পদ—১০), অফিস সহকারী কাম স্টোরকিপার (পদ—১৭), কেয়ারটেকার (পদ—২৩), ক্রাফট ইনস্ট্রাক্টর-শপ (পদ—৩৯) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close