বিকেল ৪টায় এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৯ PM

© প্রতীকি ছবি

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রিভিউয়ের ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থী স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসােইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির  সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল রিভিউয়ের আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। এবার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী রিভিউয়ের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বেশি। আর বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি রিভিউ আবেদন পড়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার অটোপাস দেয়ায় পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে ১ লাখ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৪ লাখ ডলার মানবিক সহায়তা দ…
  • ২৬ জুন ২০২৬
ব্রাজিলকে হারাতে দৃঢ় প্রতীজ্ঞ জাপানি ফুটবলাররা
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত, নিহত …
  • ২৬ জুন ২০২৬
আজ ছাব্বিশ ছয় ছাব্বিশ
  • ২৬ জুন ২০২৬
আজ ২৬/৬/২০২৬ তারিখ
  • ২৬ জুন ২০২৬
শিক্ষার্থীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পেটালেন স্বজনরা
  • ২৬ জুন ২০২৬