এইচএসসির মানোন্নয়নের ফল আজ

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:২১ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মানোন্নয়নের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রফেসর নেহাল আহমেদ বলেন, আজ (রবিবার) এইচএসসিতে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। দেশের সবগুলো শিক্ষা বোর্ডে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

তথ্যমতে, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। এবার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী মানোন্নয়নের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বেশি। আর বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি রিভিউ আবেদন পড়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার অটোপাস দেয়ায় পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে ১ লাখ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, আবেদন শেষ ১৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নী…
  • ২৮ এপ্রিল ২০২৬
পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি
  • ২৮ এপ্রিল ২০২৬
বৈষম্যের অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবে…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২৮ এপ্রিল ২০২৬
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন
  • ২৮ এপ্রিল ২০২৬