ফল মোবাইলে পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী

৩০ জানুয়ারি ২০২১, ১০:৩৭ AM

© সংগৃহীত

পরীক্ষা কেন্দ্রে কোনো ফল পাঠানো হবে না জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ফল পেতে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলেই ফলাফল পৌঁছে যাবে।

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফলাফল ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যুক্ত আছেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। রেজিস্ট্রেশনের মাধ্যমে অথবা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল পেতে পারবে।

দেখুন: এইচএসসির ফল ‘রিভিউ’ করতে পারবে শিক্ষার্থীরা

এর আগে গতকাল শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে জড়ো হতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬