এইচএসসির ফল প্রতিষ্ঠানে যাবে না, মুঠোফোনে রেজিস্ট্রেশনের পরামর্শ

২৯ জানুয়ারি ২০২১, ০৬:২৬ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে কাল। এদিন সকাল সাড়ে ১০টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল ঘোষণা করবেন।

এদিকে ফল প্রকাশ ও তা গ্রহণ নিয়ে শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। যাতে ফল গ্রহণ করতে প্রার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইলে ফল পেতে খুদেবার্তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতেও বলা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুকদের নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে। টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬