৪র্থ বর্ষ অনার্স বিশেষ পরীক্ষার ফল সন্ধ্যায়

১৩ ডিসেম্বর ২০২০, ০৩:৫৩ PM

© লোগো

আজ রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল  প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে মোট ৩৬২টি কলেজের ৪ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফল সন্ধ্যা ৬টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>H4<space>Reg No (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে পাঠালে পাওয়া যাবে। এছাড়া রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

উল্লেখ্য, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী অনিয়মিত এবং অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনাকালীন সময়ে জুম এ্যাপসের মাধ্যমে এ সকল শিক্ষার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা নভেম্বর মাসে সম্পন্ন হয়েছে।

রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬
ধূমপানে বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
  • ২৭ জুন ২০২৬