জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

৩১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৫ PM
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

উচ্ছ্বসিত শিক্ষার্থীরা © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বগুড়ার শিক্ষার্থীদের জয়জয়কার হয়েছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও বগুড়ার শিক্ষার্থীরা রাজশাহী বিভাগে ভালো ফলাফল করেছে।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, এ বছর বগুড়া থেকে ৪৩ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ৪১ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী। ৪ হাজার ১০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা রাজশাহী শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি।

বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ থেকে ৩৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৭৭ জন জিপিএ-৫ পেয়েছে। বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ২৯৮জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে ৩৫৩ শিক্ষার্থীর মধ্যে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ২২৭ জন এবং জিলা স্কুলের ২৩৫জন শিক্ষার্থীর মধ্যে ২০২ জন, পুলিশ লাইন্স স্কুল ও কলেজের ২৮৪ জনের মধ্যে ১৩২ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এদিকে পিইসিতেও ভালো ফলাফল করেছে জেলার শিক্ষার্থীরা। মোট ৫০ হাজার ৯৪১ পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ১৬৬ জন পাস করেছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীরাও ভালো ফলাফল করেছে।

অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬
১৫ হাজার টাকার কিস্তির চাপে সেই প্রবাসীর স্ত্রীকে হত্যা
  • ২৯ জুন ২০২৬