কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে, পাশের হারে ছেলেরা

৩১ ডিসেম্বর ২০১৯, ০১:১৬ PM

© ফাইল ফটো

কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের দিক থেকে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বোর্ডে এবার পাশের হার ৮৮.৮০ ভাগ এবং জিপিএ ৬,১৩১টি। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৮৬.৯৯ ভাগ। গত বছরের তুলানায় এবার ১.৮১ ভাগ বেশি। গেল বছর জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ছিল ৩,৭৪২টি।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলা থেকে মোট পরীক্ষা দিয়েছে, ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন। আর পাশ করেছে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন। এর মধ্যে ছাত্র পরীক্ষা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৮৩৭ জন আর পাশ করেছে ৯৯ হাজার ৯২৮ জন পাশের হার ৮৯.৩৫ ভাগ। ছাত্রী পরীক্ষা দিয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩৭ জন, পাশ করেছে ১ লাখ ৪০ হাজার ৬৯৪জন, পাশের হার ৮৮.৪১ ভাগ।

এ বছর কুমিল্লা বোর্ড থেকে মোট জিপিএ৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ১১৮ জন আর ছাত্রী ৪ হাজার ১৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো.আসাদুজ্জামান বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে পড়াশুনার প্রতি সচেতনতা বেড়েছে এবং একই সাথে শিক্ষা বোর্ড থেকেও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে এবার আমাদের ফলাফল ভাল হয়েছে।
এদিকে শতভাগ পাস করেছে কুমিল্লায় ৯০টি, নোয়াখালীতে ২৩টি, ফেনীতে ২৩টি, লক্ষ্মীপুরে ২২টি, চাঁদপুরে ৫৬টি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২৫টি প্রতিষ্ঠান।

কুমিল্লা বোর্ডের ছয় জেলার জেলাওয়ারী পাশের হারের মধ্যে শীর্ষে রয়েছে চাঁদপুর জেলা। পাশের হার ৯২.৪৩ ভাগ। কুমিল্লা ৯০.৪২ ভাগ, ফেনী ৯০.১২ ভাগ, লক্ষ্মীপুর ৮৭.৪০ ভাগ, নোয়াখালী ৮৬.০১ ভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া ৮৫.৩৫ ভাগ।

ট্যাগ: জেএসসি
গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ
  • ২৯ এপ্রিল ২০২৬
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলি…
  • ২৯ এপ্রিল ২০২৬
লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্…
  • ২৯ এপ্রিল ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৬ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
বেনাপোল বন্দরে ওজন কারচুপি, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ২৯ এপ্রিল ২০২৬