৫৫ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে

পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল আজ, যেভাবে দেখবেন

৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ PM

© ফাইল ফটো

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। এরই ফলে দুই পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ লাখ ৬৫ হাজার ৩২০ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ মঙ্গলবার।

রেওয়াজ অনুযায়ী, সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরবেন।

অন্যদিকে, দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের বিস্তারিত তুলে ধরবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

মোবাইলে ফল জানতে: জেএসসি-জেডিসির ফল জানতে যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। প্রয়োজনে এদের কাছ থেকেও ফলাফলের কপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল জানতে যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে। আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।

মধ্যরাতে রিকশাচালকদের মধ্যে সাহরি বিতরণ করলেন এমপি রাশেদ
  • ১৪ মার্চ ২০২৬
কৃষি ও অর্থনীতিতে খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সমাজকল্য…
  • ১৪ মার্চ ২০২৬
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন…
  • ১৪ মার্চ ২০২৬
সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081